রিয়েল এস্টেট এজেন্টের ব্যবসা কিভাবে করবেন

রিয়েল এস্টেট এজেন্ট এখন ব্যবসায় রূপান্তরিত হয়েছে। গ্রাম থেকে শহর প্রত্যেক জায়গাতেই সাধারণ মানুষ এই এজেন্টকে খুঁজে বেড়ায় । ব্যবসা এখন রম রমিয়ে চলছে সব জায়গাতেই। এখন এই পেশাতে অনেকেই আসতে চান কারণ এই পেশার আকর্ষণীয় এবং লাভজনক।


 সামাজিক ক্যারিয়ার যেমন করা যায়, ঠিক তেমনি প্রচুর টাকা অর্থ প্রচুর অর্থ উপার্জন করা যায়। এই ব্যবসায় ক্যারিয়ার করতে গেলে আপনাকে কয়েকটি বিষয় নিয়ে ধারণা থাকতে হবে যেগুলি নিচে ব্যাখ্যা করা হলো।

প্রাথমিক শিক্ষা:-

 রিয়েল এস্টেট এজেন্ট হওয়ার জন্য সাধারণত অন্তত আপনাকে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষায় শিক্ষিত হতে হবে। এখন অবশ্য বিভিন্ন দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিষয়ে কোর্স চালু করেছে। সেখান থেকে আপনি পড়াশোনা করে এ বিষয়ে মূল ধারনা ও আইনি সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে এবং সেটা পেশাগত জীবনে আপনার কাজে লাগবে।

আইন ও নিয়মাবলী :-

 এই বিষয়ে  আইন ও নিয়মাবলী সম্পর্কে ধার ধারণা থাকতে হবে - প্রত্যেকটা রাজ্য বা দেশে রিয়েল এস্টেট এজেন্ট  ব্যবসার জন্য একটা নির্দিষ্ট আইন ও নিয়মাবলী রয়েছে। এবং সেই সরকারের এই বিষয়ে একটা  নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতিগুলো আপনাকে জানতে হবে তবেই আপনি গ্রাহকের গ্রাহকের সাথে সম্পর্ক ভালোভাবে তৈরি করতে পারবেন এবং তাকে সুন্দরভাবে বোঝাতে পারবেন।

লাইসেন্স:-

  রিয়েল এস্টেট এজেন্ট এর হিসাব কাজ করার জন্য আপনাকে অবশ্যই লাইসেন্স নিতে হবে। বিভিন্ন দেশে এর জন্য পরীক্ষা দিতে হয়। সাধারণত এসেটের মৌলিক বিষয়গুলি এবং স্থান আইন সম্পর্কে প্রশ্ন থাকে। আপনি ঠিকমতো পড়াশোনা করলে খুব সহজেই আপনি পরীক্ষায় সফল হতে পারবেন। আপনি পরীক্ষার সফল হলে তবেই আপনি রিয়েল এজেন্টের হিসেবে কাজ শুরু করতে পারবেন।


 প্রশিক্ষণ:-

বিভিন্ন দেশে অনেক প্রতিষ্ঠান নতুন এজেন্টদের জন্য ট্রেন। আপনি সেখানে প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়ে নিজেকে তৈরি করতে পারেন। ট্রেনিং এর সাধারণত ক্লাইন্টের সাথে কাজ করার কৌশল এবং বিক্রয় কৌশল শেখানো হয়। ধরুন আপনার কাছে একজন এসে বলল যে এক নির্দিষ্ট এলাকায় দুতলা বাড়ি প্রয়োজন। সে কিনে নিতে চায়। আপনার কাছে সেরকম যদি কোন তথ্য থাকে ওই এলাকাতে। তাহলে আপনি ক্লাইন্টকে কিভাবে বোঝাবেন, সেই বিষয়ে ট্রেনিংয়ে শেখানো হয়।


 নেটওয়ার্কিং:- 

রিয়েল এস্টেট এজেন্ট ব্যবসার সাফল্যের জন্য নেটওয়ার্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।এই ডিজিটাল যুগে, যত আপনি  নেটওয়ার্কিং কি নেটওয়ার্কিং কি কাজে লাগাবেন ততই আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়তে থাকবে। বিভিন্ন এলাকায় স্থানীয় সম্প্রদায়ের সাথে সম্পর্ক তৈরি করতে হবে আপনাকে। দেশের বিভিন্ন জায়গায় আপনাকে ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। সোশ্যাল মিডিয়াকে আপনাকে হাতিয়ার করতে হবে। আপনার ব্যবসার সাথে যেসব এজেন্ট আছে তাদের সঙ্গে ও সুসম্পর্ক তৈরি করে ফেলতে হবে। ব্যবসাকে বৃহৎ করতে গেলে আপনাকে ওয়েবসাইট বানিয়ে নিজেকে পরিচিত হতে হবে বা আপনার কোম্পানিকে পরিচিত হতে হবে। যেসব সাধারণ মানুষ জমি বা বাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চায় তারা যেন সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে।

 বিপণন  কৌশল :-

রিয়েল এস্টেট এজেন্ট এই ব্যবসায় প্রতিষ্ঠা পেতে গেলে আপনাকে পরিচিতি বাড়াতে হবে। এবং একটা নির্দিষ্ট শতাংশ ধার্য করতে হবে যেটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন। ক্লায়েন্টের সঙ্গে সদ্ব্যবহার। অল্প মুনাফাতে যদি আপনি ক্রয় বিক্রয় করে দিতে পারেন। তাহলে আপনি ক্লাইন্ট  কাছে প্রশংসা পত্র অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুখে মুখে আপনার পরিচিত টা বেড়ে যাবে এবং আপনার কাছেই তারা সমস্ত তথ্য ও দিতে শুরু করবে। যারা জমি বিক্রি করবে তারাও যেমন আপনার কথা বলবে ,যারা কিনবে তারাও আপনার কথা বলবে। এই ব্যবসায় সবথেকে এটাই বড় মূলধন। 


ধারাবাহিক শিক্ষা-

রিয়েল এস্টেট এজেন্ট বাজার সবসময় পরিবর্তনশীল হয়ে থাকে। দেশের নতুন আইন প্রযুক্তির সম্পর্কে সব সময় আপনাকে আপডেট থাকতে হবে। এ বিষয়ে যেখানে যেখানে কর্মশালা এবং প্রশিক্ষণ হবে সেখানেও আপনাকে অংশগ্রহণ করার দরকার আছে। কারণ এতে আপনার দক্ষতা  বাড়বে।সেই সাথে সাথে পরিষেবা উন্নত করা সহায়তা করবে।



 প্রযুক্তি ব্যবহার

 বর্তমানে ডিজিটাল যুগে প্রযুক্তি ব্যবহার না করে আপনি এই ব্যবসায়ী উন্নতি করতে পারবেন,।সোশ্যাল মিডিয়াতে কাজে লাগিয়ে গ্রুপ খুলে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। ওয়েবসাইট বানিয়ে আপনার কোম্পানী বা নিজের ব্যবসার সম্পর্কে মানুষকে ধারণা দিন। দরকার পড়লে বিভিন্ন এলাকাতে ছোট ছোট এজেন্ট তৈরি করুন। যারা আপনাকে লোকালে বিভিন্ন রকমের তথ্য বা ক্রয় বিক্রয়ের সংবাদ পাঠাবে। আপনার ছোট ছোট এজেন্টরা ভাল কাজ করলে আপনার ব্যবসা খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে।


 উপসংহার -

রিয়েল এস্টেট এজেন্ট হওয়া একটি চ্যালেঞ্জিং বিষয় নয়। এই ব্যবসায় মিষ্টিভাষী, সৎ নিষ্ঠাবান,মানুষের সাথে ভালো ব্যবহার, সঠিক প্রস্তুতি নেটওয়ার্কিং, আধুনিক প্রযুক্তি  ব্যবহার করে আপনি এই ব্যবসায় সফল হতে অবশ্যই পারবেন। মনে রাখতে হবে কঠোর পরিশ্রম,ধৈর্য, সততার সাথে সঠিকভাবে কাজ করলে। আপনি ১০০% আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।